প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু চট্টগ্রামে ৮ তলা ভবনে ‘গোপন ক্যাসিনো’, ৫ দেশের ৬৩ বিদেশি আটক বাংলাদেশ রেলওয়েতে ২২ প্যানেল আইনজীবী নিয়োগ, আবেদন ফি নেই ৪১ দেশে প্রবাসীদের জন্য চালু হচ্ছে এনআইডি সেবা ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প যুক্তরাষ্ট্র ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি, বেছে নিচ্ছেন ‘যাযাবর’ জীবন লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

বিজ্ঞাপন
জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

আজ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন শেষে বক্তব্যে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ত. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তরের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের পরিবর্তন আসবে। প্রকল্পের আওতায় ১১৩ মেগাওয়াট ক্ষমতার দুটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে। ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্রকল্পটির কারিগরি সমীক্ষা শুরু হয়েছিল বলেও জানান তিনি।

এ্যানি চৌধুরী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করেছে। সাত বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রস্তাবিত পদ্মা ব্যারেজের দৈর্ঘ্য হবে ২ দশমিক ১ কিলোমিটার। এতে ৭৮টি স্পিলওয়ে গেট, ১৮টি আন্ডার স্লুইস গেট, একটি নেভিগেশন লক ও দুটি ফিশ পাস থাকবে। ব্যারেজের ওপর একটি রেলওয়ে সেতুও নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সাইট পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

৪ ঘণ্টা আগে
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

৫ ঘণ্টা আগে
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

৫ ঘণ্টা আগে
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১ দিন আগে
মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

২ দিন আগে
আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

আটঘরিয়ায় তমা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যা

৪ দিন আগে