রাজনীতি

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

জেলা প্রতিনিধি প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার মানিকপোটল গ্রামে গিয়ে তিনি কবর জিয়ারত করেন, ফাতিহা পাঠ করেন এবং শহীদ আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন।

বিজ্ঞাপন

পরে স্থানীয় মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত আমির। মাদ্রাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। জনগণের এসব দুর্ভোগের কথা সংসদে তুলে ধরার চেষ্টা করলেও সরকার কথা বলতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে। তাঁর আগমন উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

আরও পড়ুন

এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শহীদ আব্দুল মালেক ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী ছাত্র আন্দোলনে শহীদ হন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর