শিক্ষা

জাবিতে মাত্র একজন প্রার্থী নিয়েই বসছে শিক্ষক নিয়োগ বোর্ড

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১৫ জুলাই সহযোগী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ে চারজন আবেদন করলেও প্রাথমিক যাচাই-বাছাইয়ে তিনজন প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় একজন প্রার্থীকে নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

মাত্র একজন প্রার্থীকে নিয়ে নিয়োগ বোর্ড আয়োজনের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের মধ্যে আলোচনা ও সমালোচনা চলছে। তাদের মতে, একাধিক যোগ্য প্রার্থীর মধ্য থেকে প্রতিযোগিতামূলক মূল্যায়নের মাধ্যমে শিক্ষক নির্বাচন করা হলে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক অধ্যাপক বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে একাধিক প্রার্থী থাকা প্রয়োজন। মাত্র একজনকে নিয়ে বোর্ড বসানো হলে প্রতিযোগিতামূলক মূল্যায়নের সুযোগ থাকে না এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বলেন, পদটির জন্য চারজন আবেদন করেছিলেন। তবে অন্যরা শর্ত পূরণ করতে না পারায় একজনকে ডাকা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) ড. বি. এম. কামরুজ্জামান জানাতে পারবেন।

বিজ্ঞাপন

ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) এ বিষয়ে মুঠোফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করে অফিসে এসে কথা বলার অনুরোধ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর