রাজনীতি

দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

জেলা প্রতিনিধি প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের একটি মাদ্রাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তবে সরকার কথা বলতে দিচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সকালে একই গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াত আমির। এ সময় তিনি ফাতিহা পাঠ ও দোয়া করেন। পরে শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মাদ্রাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন জামায়াত আমির। শনিবার সকাল সোয়া ৫টার দিকে তিনি ধুনটের উদ্দেশে রওনা হন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর