বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুন শেষে দেশে উপ-শাখার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩টিতে, যা মার্চে ছিল ৪ হাজার ৯৯২টি। বর্তমানে ৫০টি ব্যাংক উপ-শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
ব্যাংকিং ও বীমা
উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ
এ সময়ে উপ-শাখায় মোট আমানত ৭৯ হাজার ৭১৭ কোটি টাকা থেকে বেড়ে ৮৪ হাজার ২৬৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে ঋণ ও অগ্রিম ২২ হাজার ৩০৯ কোটি টাকা থেকে কমে হয়েছে ২০ হাজার ৬০২ কোটি টাকা।
তবে গ্রামীণ এলাকায় ঋণ বিতরণের অংশ ৩১ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৩৫ দশমিক ৮ শতাংশ হয়েছে। নারীদের ঋণের অংশও ১৪ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।
আরও পড়ুন
জেলাভিত্তিক সবচেয়ে বেশি উপ-শাখা রয়েছে ঢাকায় ১ হাজার ৭টি। এরপর চট্টগ্রামে ৪৭০টি এবং কুমিল্লায় ২১৮টি। ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি উপ-শাখা পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক—১ হাজার ২২৪টি।