প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন ● ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ● ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা

বিজ্ঞাপন
২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের লেনদেন না করতে জনগণকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ জানিয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পেমেন্ট সিস্টেম পরিচালনা বা পেমেন্ট সেবা দিতে পারে না। এ ধরনের কার্যক্রম আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুমোদনহীন এসব প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন করলে ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান আর্থিক ও নিয়ন্ত্রক ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি, ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব প্ল্যাটফর্ম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় থাকা ২২টি প্ল্যাটফর্ম হলো—বহুদূর পে, জিনি পে, পেটিলার, বেঙ্গলি পে, পেরোয়া বিডি, সহজ পে বিডি, ইজি পে ওয়ে, একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে/সি পে, উদ্যোক্তা পে, ওয়ালেট মিক্স, বিটিটি পে, ইজি পে অটোমেশন, ইউনিক পে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত ও পিঁপড়া পে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল পেমেন্ট খাতের ওপর নজরদারি অব্যাহত থাকবে। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্যাংকিং ও বীমা থেকে আরও
চিকিৎসায় ডলার নেওয়ার সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

চিকিৎসায় ডলার নেওয়ার সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

৪ দিন আগে
অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা করবে ইসলামী ব্যাংক

অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা করবে ইসলামী ব্যাংক

১ সপ্তাহ আগে
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ দেশের সব ব্যাংক বন্ধ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ দেশের সব ব্যাংক বন্ধ

২ সপ্তাহ আগে
অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ

অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ

২ সপ্তাহ আগে
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক

দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক

২ সপ্তাহ আগে
দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই ব্যাংকের খেলাপি ঋণ

দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই ব্যাংকের খেলাপি ঋণ

১ মাস আগে