রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসনবিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, মানুষের বাক্স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহনন ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এ জন্য সাইবার আইন-২০২৬ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সংশোধনী প্রস্তাব নিয়ে জনপরামর্শ শুরু হয়েছে। গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। সাংবাদিকদের পরামর্শও সংশ্লিষ্ট কমিটিতে উপস্থাপন করা হবে।
আরও পড়ুন
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। বিএনপির কোনো নেতাও এতে বাধা হয়ে দাঁড়ালে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে জেলা প্রশাসনের সমন্বয় সভায় যোগ দেন তিনি।