রাজনীতি

নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক ও নজরদারি বাড়ানোর কথাও বলেন নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

সভায় ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর