রাজনীতি

আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় আসিফ নজরুলের বিরুদ্ধে সরকারের বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি এবং প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তোলেন তিনি।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুল দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী। তবে শিক্ষক হিসেবে তাকে সম্মান করি।’

বিজ্ঞাপন

রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল তাকে আশ্বস্ত করেছিলেন দাবি করে তিনি বলেন, ‘সরকার গঠনের পরে রাষ্ট্রপতিকে সরাবেন—এমন প্রতিশ্রুতি তিনি আমাকে দিয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি রাখেননি।’

আরও পড়ুন

আসিফ নজরুলের বিরুদ্ধে সরকার গঠনের সময় বিভিন্ন বিষয়ে ‘ভেতরে ভেতরে ঘুঁটি খেলার’ অভিযোগও করেন এনসিপির এই নেতা। তার দাবি, ঘোষণাপত্র ও জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময় আসিফ নজরুল বিভিন্ন পরিবর্তনের চেষ্টা করেছিলেন।

বিজ্ঞাপন

সরকার গঠনের প্রক্রিয়ায় আসিফ নজরুলের ভূমিকা নিয়েও বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলেন আসিফ নজরুল। সেনানিবাসে যাওয়ার সময় তিনি নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন বলেও দাবি করেন পাটওয়ারী।

বিজ্ঞাপন

তার ভাষ্য, বঙ্গভবনে যাওয়ার সময় আসিফ নজরুলকে ভেতরে নেওয়া হয়নি এবং বাইরে বসিয়ে রাখা হয়েছিল। তিনি আরও দাবি করেন, ওই সময় আসিফ নজরুল ভেতরে যাওয়ার চেষ্টা করলে সেদিন সরকার গঠন সম্ভব হতো না।

একই বিভাগের আরও খবর