বিজ্ঞপ্তিতে ছাত্রদল দাবি করে, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে মুহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পক্ষে বক্তব্য দিয়েছিলেন। এর প্রতিবাদে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হন এবং পরবর্তী সময়ে ভাষা আন্দোলনের বিকাশ ঘটে বলে উল্লেখ করে সংগঠনটি।
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের
ছাত্রদলের ভাষ্য, বাংলার স্বাধিকার আন্দোলনের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা আন্দোলন ও স্বাধীনতার ইতিহাসের প্রতি অবমাননাকর।
বিজ্ঞপ্তিতে ডাকসুর বর্তমান নেতৃত্বের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করা হয়। ছাত্রদলের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট, অধিকার ও শিক্ষার পরিবেশ নিয়ে কার্যকর ভূমিকা রাখার পরিবর্তে ডাকসুকে রাজনৈতিক ও আদর্শিক কর্মকাণ্ডে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন
মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের উদ্যোগ এবং সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনকে একই ধারার কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে ছাত্রদল। তবে এসব অভিযোগের বিষয়ে ডাকসুর বর্তমান নেতৃত্বের কোনো বক্তব্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ করতে হবে। একই সঙ্গে ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান ছাত্রদলের এই দুই নেতা।