রাজনীতি

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের সঙ্গে সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রেটো রেংগলি। এ সময় কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও সংবাদ কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।

আরও পড়ুন

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও দেশের গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জামায়াতের প্রতিনিধিদল সংসদীয় কার্যক্রম নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রধান বিরোধী দল হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়েও আলোচনা করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিয়েও মতবিনিময় হয়।

বিজ্ঞাপন

বৈঠকে সংলাপ, গণতান্ত্রিক চর্চা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে।

একই বিভাগের আরও খবর