অর্থনীতি

বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত, সাত দিনে প্রতিবেদন দেবে কমিটি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সভায় সম্প্রতি বেকারি পণ্যের দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের ঘোষণা, উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বেকারি পণ্য ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

আলোচনা শেষে ব্যবসায়ী নেতারা বিস্কিট ও ব্রেডের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার বিষয়ে সম্মতি জানান। একই সঙ্গে উৎপাদন ও বাজারজাতকরণের প্রকৃত ব্যয় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞাপন

এ জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বেকারি পণ্যের কাঁচামালের দাম, উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কর-শুল্কসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

আরও পড়ুন

ওই প্রতিবেদনের ভিত্তিতে বেকারি পণ্যের মূল্যসংক্রান্ত বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার জানিয়েছে, ব্যবসায়ীদের স্বার্থের পাশাপাশি জনস্বার্থ ও ভোক্তাদের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

সভায় আরও বলা হয়, যৌক্তিক মূল্যে বেকারি পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বেকারি পণ্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর