১৪ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা পরিপত্রে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে এসব ডিভাইস স্থাপন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
জাতীয়
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
পরিপত্রে বলা হয়, জনগণ যাতে যথাসময়ে নির্বিঘ্নে ভূমি সেবা পান, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ও সময়মতো কর্মস্থলে উপস্থিতি জরুরি। এ লক্ষ্যেই অবিলম্বে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে স্থাপিত ডিভাইসগুলো নিয়মিত ব্যবহার করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে বলা হয়েছে। পরিপত্রের অনুলিপি বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
মন্ত্রণালয় আশা করছে, বায়োমেট্রিক হাজিরার মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, শৃঙ্খলা ও জবাবদিহি বাড়বে এবং সাধারণ মানুষের ভূমিসেবা পেতে হয়রানি কমবে।