সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আন্দালিভ রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। মন্ত্রী বলেন, সরকার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য ও মানহানিকর বক্তব্য মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান মন্ত্রী। এ ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও অপতথ্য প্রতিরোধে কার্যকর উদ্যোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তা সম্প্রসারিত হচ্ছে। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা এবং স্বাস্থ্য খাতে সংক্রামক রোগ প্রতিরোধে সহযোগিতার বিষয়ও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
সাইবার সুরক্ষা আইন নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই; গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।