জাতীয়

বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের আধুনিক নৌযান নির্মাণ ও মেরিটাইম খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বেন ওয়াং বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের নৌযান ও জাহাজ নির্মাণ করতে চায় জুলং গ্রুপ। এসব নৌযান দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী রাজিব আহসান চীনা বিনিয়োগের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেছে। জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে সরকার নীতিগত ও প্রশাসনিকসহ প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মেরিটাইম খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।

আরও পড়ুন

বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর