বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।
জাতীয়
সচিব কমিটির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশ বাণিজ্য সচিবের
সভায় সরকারি মামলা পরিচালনা, ভূমি-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি এবং জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত মনিটরিং, সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার শূন্য পদে দ্রুত নিয়োগ, অপ্রয়োজনীয় পদ বিলুপ্তির উদ্যোগ, আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন বাণিজ্য সচিব।
আরও পড়ুন
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে সচিবদের নিয়ে গঠিত সচিব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।