বৃহস্পতিবার টিসিবির সম্মেলনকক্ষে ডিজিটাল রূপান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রযুক্তির মাধ্যমে প্রকৃত উপকারভোগীর কাছে সরকারি ভর্তুকির সুবিধা পৌঁছানো এবং বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
ডিজিটাল হচ্ছে টিসিবি, বাড়বে ভর্তুকি বিতরণে স্বচ্ছতা
নতুন মোবাইল অ্যাপের মাধ্যমে কার্ড হারিয়ে গেলেও ডিজিটাল কিউআর কোডে পরিচয় যাচাই করে পণ্য নেওয়া যাবে। অনলাইন ডিলার ব্যবস্থাপনা, ডিজিটাল লটারি ও অনলাইন পেমেন্টের মাধ্যমে ডিলার নিয়োগ ও আর্থিক লেনদেনেও স্বচ্ছতা বাড়বে।
পিওএসে বায়োমেট্রিক যাচাই, অনলাইন পেমেন্ট ও তাৎক্ষণিক বিক্রয় রশিদের পাশাপাশি এআইভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং চালু হচ্ছে। এর মাধ্যমে পণ্য বিতরণ ও সম্ভাব্য অনিয়ম তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা যাবে।
আরও পড়ুন
অনুষ্ঠানে জানানো হয়, তথ্য যাচাই করে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৭৯ লাখ উপকারভোগী টিসিবির আওতায় রয়েছেন, যা ভবিষ্যতে এক কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ডিজিটাল রূপান্তরের ফলে চলতি অর্থবছরে প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ভর্তুকি সাশ্রয়ের আশা করছে সরকার।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।