রাজনীতি

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

বিজ্ঞাপন

বৈঠকে ১৯ সেপ্টেম্বর সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের প্রস্তুতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলীয় ঐক্য প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকলেও জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাওয়া উচিত নয়। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘এখান থেকে আমরা সরকারকে ফিরে আসতে বলব।’

আরও পড়ুন

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার জানান, শনিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী জনসভার পর গাড়িবহর রংপুরের উদ্দেশে রওনা হবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা হবে। রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, লংমার্চ হবে শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত। কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুরের পরিকল্পনা নেই। কর্মসূচি সফল করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর