বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতা মানে যার বিরুদ্ধে ইচ্ছা যা খুশি লেখা নয়। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।
গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব
প্রেস সচিব বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় যাচাই না করেই ব্যক্তির বিরুদ্ধে নানা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা থেকে বেরিয়ে আসতে হবে।
অপতথ্য রোধে প্রতিটি গণমাধ্যমে নিয়মিত তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। প্রিন্ট, ইলেকট্রনিক, মোবাইল ও নাগরিক সাংবাদিকতায় দিনের গুরুত্বপূর্ণ তথ্য সত্য নাকি অসত্য—তা নিয়ে নিয়মিত বিশেষ প্রতিবেদন বা অনুষ্ঠান প্রচারের পরামর্শ দেন।
আরও পড়ুন
গণমাধ্যমের স্বাধীনতার সীমা প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার একটি সীমানা রয়েছে। সেই সীমা সরকার বা ব্যক্তি নির্ধারণ করবে না; আদালতই তা নির্ধারণ করবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।