জাতীয়

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকাও ছোট করা হয়েছে। নিউইয়র্কে অবস্থানকালে তিনি জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠক, বাংলাদেশের আয়োজনে বিভিন্ন আলোচনা এবং বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

বিজ্ঞাপন

বৈঠকগুলোর মধ্যে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা রয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ একাধিক অনুষ্ঠানের আয়োজন করবে।

বিজ্ঞাপন

সফরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন তিনি।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর