সোমবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামীর তথ্য ও সম্প্রচার বিভাগের আয়োজনে ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬ : নিরাপত্তা, নিয়ন্ত্রণ নাকি বাকস্বাধীনতা দমন?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া বাতিলের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
মিয়া গোলাম পরওয়ার বলেন, সাইবার সুরক্ষা আইন পাসের মাত্র চার-পাঁচ মাসের মধ্যে এটি সংশোধনের উদ্যোগ কেন নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকারের মধ্যে অস্থিরতা ও দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, সংশোধিত আইন হলে রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা হয়রানির শিকার হতে পারেন।
সেমিনারে জামায়াতের নেতারা অভিযোগ করেন, প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে গণমাধ্যম ও জনগণের বাকস্বাধীনতা নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে এবং স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। তারা চলতি বছরের ২১ মে গেজেট হওয়া সাইবার সুরক্ষা আইন-২০২৬ বহাল রাখার দাবি জানান।
আরও পড়ুন
জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা ছাড়াও সাংবাদিক ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা সেমিনারে বক্তব্য দেন। বক্তারা সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রফিকুজ্জামান রুমান। সভাপতিত্ব করেন লেখক ও সাংবাদিক আবুল আসাদ।