অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে একটি শুভেচ্ছাপত্র দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার মিশেল লির হাতে তুলে দেন।
রাজনীতি
সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দ
এ সময় মিয়া গোলাম পরওয়ার সিঙ্গাপুরের সরকার ও জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানান এবং দেশটির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের পাশাপাশি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মোহাম্মদ মাবরুর উপস্থিত ছিলেন।