জাতীয়

ডেঙ্গুর ভুল ব্যবস্থাপনা রুখতে ৪০ জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বিজ্ঞাপন

তিনি বলেন, চিকিৎসার অভাবে বা ভুল ব্যবস্থাপনায় যেন কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু না হয়, সে লক্ষ্যেই বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসকদের দক্ষ করে তোলা হচ্ছে। ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের মানদণ্ড অনুযায়ী চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা মৃত্যুহার কমাতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে প্রায় ৪ হাজার ৩০০ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে জানানো হয়, মূল প্রশিক্ষণের আগে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় ৩৫০ জন সিনিয়র চিকিৎসককে প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারাই দেশের ৪০টি জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ দিচ্ছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, রোগতাত্ত্বিক তথ্য ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের পেশাগত মর্যাদা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর