প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর ● অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ ● সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ● চার এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব ● দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্পে সুবিধা পাবেন দেড় লাখ মানুষ : মঈন খান ● ‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী ● সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ২২৬০ ●

‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন
‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী
হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এটা তার ব্যর্থতা; এই ব্যর্থতা তার সরকারের নয়। তবে তিনি চেষ্টা করে যাচ্ছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। প্রতিষ্ঠানের নবনির্মিত ইস্পাতের চারতলা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে একজন সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে; এই দায় কার? অন্তর্বর্তী সরকারের নাকি বর্তমান সরকারের? কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’

হামের টিকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিছু দুষ্ট লোক বলে এই টিকা ভারত থেকে আনা হয়েছে। এই কথা সত্য নয়। মাত্র ৮ শতাংশ টিকা আনা হয়েছে ভারত থেকে। বাকি টিকা আনা হয়েছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। স্বল্প মূল্যে এই টিকা আনা হয়েছে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে যে টিকা ব্যবহার করা হচ্ছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত। এই টিকা সরবরাহ করেছে ইউনিসেফ। অনেকেই তাদের শিশুদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘এখন যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেওয়া ছিল না। তাদের বড় অংশের বয়স ছয় মাসের কম।’

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন

সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন

১ ঘণ্টা আগে
একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে
একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে
চার এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

চার এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

৩ ঘণ্টা আগে
দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্পে সুবিধা পাবেন দেড় লাখ মানুষ : মঈন খান

দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্পে সুবিধা পাবেন দেড় লাখ মানুষ : মঈন খান

৩ ঘণ্টা আগে
সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত

সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনীত

৩ ঘণ্টা আগে