আন্তর্জাতিক

ইউএইতে পেমেন্ট লাইসেন্সে প্রাথমিক অনুমোদন পেল ফোনপে

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

মঙ্গলবার এক বিবৃতিতে ফোনপে জানায়, প্রাথমিক নিয়ন্ত্রক যাচাই-বাছাই শেষে এ অনুমোদন দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর জন্য এখনো কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

বিজ্ঞাপন

রয়টার্স জানিয়েছে, প্রস্তাবিত দুটি লাইসেন্সের আওতায় খুচরা পেমেন্ট, কার্ডভিত্তিক পেমেন্ট এবং গ্রাহকের অর্থ সংরক্ষণসহ বিভিন্ন সেবা দেওয়ার সুযোগ পেতে পারে ফোনপে। চূড়ান্ত অনুমোদনের পর স্থানীয় ব্যাংক, লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সেবা প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানির সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।

বিজ্ঞাপন

২০১৬ সালে যাত্রা শুরু করা ফোনপে বর্তমানে ভারতের অন্যতম বড় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। মোবাইল রিচার্জ, বিল পরিশোধ ও অর্থ লেনদেনের এসব সেবা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের (ইউপিআই) মাধ্যমে পরিচালিত হয়।

আরও পড়ুন

ইউএইতে লাইসেন্স পাওয়ার উদ্যোগকে ফোনপের আন্তর্জাতিক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত অনুমোদনের পর কী ধরনের সেবা এবং কবে থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে, তা এখনো জানানো হয়নি।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের মার্চে ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক বাজারের অস্থিরতার কারণে ফোনপে তাদের প্রস্তাবিত আইপিও সাময়িকভাবে স্থগিত করে। বাজার পরিস্থিতি স্থিতিশীল হলে প্রক্রিয়াটি পুনরায় শুরুর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর