মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ১৮০ দিনের পরিকল্পনার অগ্রগতি প্রকাশ করে সংস্থাটি। পরিকল্পনার আওতায় বন্দর, অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো ও বিনিয়োগসেবাসহ ২০টি উদ্যোগের অগ্রগতি হয়েছে।
অর্থনীতি
বিদেশি বিনিয়োগ পাইপলাইনে ১৩০০ কোটি ডলার
এর মধ্যে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নেও চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে এফডিআই প্রণোদনা স্কিম অনুমোদন করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টা কার্যক্রম ও ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ এগিয়েছে।
আরও পড়ুন
পাইপলাইনে সম্ভাব্য বিনিয়োগের মধ্যে চীন থেকে ৬০০ মিলিয়ন, মধ্যপ্রাচ্য থেকে ৩০০ মিলিয়ন, যুক্তরাষ্ট্র থেকে ২০০ মিলিয়ন এবং দক্ষিণ কোরিয়া থেকে ১০০ মিলিয়ন ডলার রয়েছে।