বুধবার সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান। মন্ত্রী বলেন, সৌদি ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ ও ফিফা বিশ্বকাপ ২০৩৪ সামনে রেখে দেশটির বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে।
অর্থনীতি
সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ
বৈঠকে এসএবিসিসিআই আগামী মাসে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা ও মদিনায় ‘বাংলাদেশ ট্রেড প্রমোশন মিশন অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ শো’ আয়োজনের পরিকল্পনা তুলে ধরে। এতে বাংলাদেশের ১০টি গুরুত্বপূর্ণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন ও প্রচার করা হবে।
মন্ত্রী বলেন, এ উদ্যোগের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশি পণ্য ও সেবার প্রচার এবং দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। তিনি আয়োজনটির সফলতা কামনা করেন।