অর্থনীতি

চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘দশম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বাণিজ্য সচিব বলেন, চামড়া শিল্পের উন্নয়নে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। রোডম্যাপে ট্যানারি মালিক, প্রস্তুতকারক, ব্যবসায়ী ও প্রযুক্তিবিদসহ সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও চাহিদা প্রতিফলিত করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে চামড়ার কাঁচামাল ও দক্ষ জনবল রয়েছে। দেশীয় চামড়াজাত পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিদেশি ক্রেতাদের চাহিদা ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়াতে পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং পণ্যের ট্রেসেবিলিটির ওপর গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ ও জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির কাজ চলছে বলেও জানান।

বিজ্ঞাপন

চামড়া প্রযুক্তির শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে শিল্প উদ্যোক্তাদের সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন বাণিজ্য সচিব। এ বিষয়টি রোডম্যাপে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

২৪ থেকে ২৬ সেপ্টেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত এক্সপোতে দেশি-বিদেশি ২৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি বাংলাদেশ এবং লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনসের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

একই বিভাগের আরও খবর