রাজনীতি

কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ের একটি অভিজ্ঞতা তুলে ধরে তাজুল ইসলাম বলেন, জামায়াতের আইনজীবীদের পক্ষে দায়িত্ব পালন করায় তাকে জামায়াত হিসেবে ‘ব্র্যান্ড’ করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক অসহিষ্ণুতার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, একবার বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের আইনজীবীদের সঙ্গে একই টেবিলে বসেছিলেন। পরে সেখানে থাকা একজন আওয়ামী লীগপন্থী আইনজীবী তাকে দেখিয়ে অন্য একজনকে বলেন, তিনি থাকলে সেখানে বসা যাবে না—কারণ তিনি ‘জামায়াত’।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, মুখে প্রগতিশীলতার কথা বলা হলেও ভিন্নমতের মানুষের সঙ্গে একসঙ্গে বসা বা মতবিনিময় না করার মানসিকতা রাজনৈতিক অসহিষ্ণুতার প্রকাশ। তাঁর মতে, এ ধরনের সংকীর্ণতা ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সুশীল সমাজকেও বেরিয়ে আসতে হবে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর