আন্তর্জাতিক

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বিবৃতিতে গ্র্যান্ড মুফতি বলেন, দেশের ভূখণ্ড রক্ষা করা এবং সেখানে অবৈধ হস্তক্ষেপকারীদের প্রতিহত করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পুরো দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠাকে জরুরি দায়িত্বগুলোর একটি হিসেবে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের দায়িত্ব পালনে প্রস্তুত থাকা, শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ মেনে চলা এবং যথাযথভাবে আদেশ পালন করার আহ্বান জানান আল-ফাওজান। হুথি ও তাদের সহযোগীদের পরাজয়ের জন্যও তিনি প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে হামলা-পাল্টা হামলা বেড়েছে। হুথিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে, আর সৌদি আরবও বিমান হামলা চালিয়েছে।

আরও পড়ুন

সৌদি গ্র্যান্ড মুফতির এ বক্তব্যকে দেশটির ধর্মীয় কর্তৃপক্ষের সাম্প্রতিক সময়ের বিরল ও কঠোর বার্তা হিসেবে উল্লেখ করেছে রয়টার্স। এর মধ্যেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় জরুরি সামরিক বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর