রাজনীতি

জ্বালানি সংকট সমাধানে বিরোধীদলের প্রস্তাব সরকার আমলে নেয়নি: মিয়া গোলাম পরওয়ার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহে সাংগঠনিক সফরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি বলেন, বিরোধীদল নিজ খরচে বিশেষজ্ঞ নিয়োগ করে বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের কাছে পরামর্শ দিয়েছে। এ পর্যন্ত অন্তত ৩৮টি প্রস্তাব দেওয়া হলেও কোনোটি গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতসহ বিরোধীদল সরকারকে সহযোগিতা করতে চায়। তবে সরকারের পক্ষ থেকে বিরোধীদলের বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ করা হচ্ছে, তা ‘হাস্যকর’।

বিজ্ঞাপন

বিএনপির সমালোচনা করে তিনি দাবি করেন, ১৯৯১ ও ২০০১ সালে জামায়াত বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করেছিল। তবে পরবর্তীতে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের অভিযোগ তুলে বিএনপিকে ‘অকৃতজ্ঞ’ দল হিসেবে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

আওয়ামী লীগকে মাঠে নামাতে জামায়াতের কোনো যোগাযোগ বা ইন্ধন নেই দাবি করে মিয়া গোলাম পরওয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত দলের কর্মীরা কীভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে, সে বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর