আন্তর্জাতিক

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। তিনি ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্যপদেরও সমর্থন করেন।

বিজ্ঞাপন

তবে নিরাপত্তা পরিষদে নতুন কোনো পশ্চিমা দেশকে স্থায়ী সদস্য করার বিরোধিতা করেন ল্যাভরভ। বিশেষ করে জার্মানি ও জাপানের সমালোচনা করে তিনি তাদের সামরিকতাবাদের দিকে এগিয়ে যাওয়ার অভিযোগ করেন।

বিজ্ঞাপন

এদিকে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুলও ভারতের স্থায়ী সদস্যপদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বৈশ্বিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার সঙ্গে দেশটির স্থায়ী সদস্যপদ সামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন

বর্তমানে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—এই পাঁচ দেশ স্থায়ী সদস্য এবং তাদের ভেটো ক্ষমতা রয়েছে। কাঠামোগত সংস্কারে জাতিসংঘ সনদ সংশোধনের প্রয়োজন হলেও এ বিষয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর