অর্থনীতি

ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার সচিবালয়ে চীনের ইউনান প্রদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনানের এক্সিকিউটিভ ভাইস গভর্নর ঝাও জুনমিন।

বিজ্ঞাপন

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম-মিয়ানমার-কুনমিং সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করা গেলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে এবং বাংলাদেশ, মিয়ানমার ও দক্ষিণ-পশ্চিম চীনের মধ্যে আঞ্চলিক বাণিজ্য আরও গতিশীল হবে।

বিজ্ঞাপন

ইউনানকে বাংলাদেশের সম্ভাবনাময় বাজার উল্লেখ করে তিনি সেখানে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়াতে বন্ডেড ওয়্যারহাউস ও প্রদর্শনী সুবিধা দ্রুত কার্যকরের আহ্বান জানান। পাশাপাশি পাট, চামড়া, হিমায়িত মাছ ও কৃষিপণ্য রফতানি এবং ইউনান থেকে ফুল, সার ও পশুখাদ্য আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বাংলাদেশের পাটের উৎপাদনশীলতা বাড়াতে যৌথ গবেষণা কেন্দ্র স্থাপন, সরাসরি কার্গো বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং জ্বালানি, ই-কমার্স ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠকে ইউনানের এক্সিকিউটিভ ভাইস গভর্নর ঝাও জুনমিন এসব প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর