রাজনীতি

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। শফিকুর রহমান বলেন, স্বাস্থ্যকেন্দ্রটির জন্য এ সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় আরও সহায়তা করা হবে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, কোনো দুর্বৃত্ত যাতে দেশের কোথাও অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগও করেন জামায়াত আমির। তবে এ অভিযোগের বিষয়ে কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন

গত ২৫ সেপ্টেম্বর রাতে মুখোশধারী একদল ব্যক্তি রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন ও স্থাপনা ভেঙে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর