আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৩২ ডলারে উঠেছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধের কারণে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সংঘাতের প্রভাবে অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে প্রভাব ফেলছে।

আরও পড়ুন

যদিও সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি বাড়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে, তারপরও সরবরাহ পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ রয়েছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। এতে তেলের দাম ও বৈশ্বিক সরবরাহ পরিস্থিতিতে প্রভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর