ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ফেডারেল রেজিস্টারে সুবিধাপ্রাপ্ত দেশগুলোর তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা দেশগুলো ছাড়া অন্য দেশ থেকে এসব ওষুধ বা উপকরণ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক দিতে হবে।
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের
শুল্কমুক্ত পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসার ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, সেল ও জিন থেরাপি, অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটস এবং প্রাণীর ওষুধ। এসব পণ্যের সংশ্লিষ্ট উপকরণও এ সুবিধার আওতায় থাকবে।
বাংলাদেশ ছাড়া সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভেদর, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসেডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।
আরও পড়ুন
এর আগে গত ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যালস, বায়োলজিকস ও সংশ্লিষ্ট উপাদানে ১০০ শতাংশ শুল্ক আরোপের আদেশ দেন। যুক্তরাষ্ট্রে এসব পণ্যের উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বা ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির কারণে তালিকাভুক্ত দেশগুলো এ শুল্ক সুবিধা পাবে।