মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
রাজনীতি
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানানো হয়।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ও সম্পর্ক উন্নয়নে ইয়াও ওয়েন ইতিবাচক ভূমিকা রেখেছেন। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
আরও পড়ুন
বৈঠকে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জামায়াতে ইসলামীর কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।