বুধবার সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ বছর প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেশি।
দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী জানান, পূজামণ্ডপের নিরাপত্তায় জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ ব্যবহার করা হবে। পুলিশ সদর দপ্তরসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে। স্বেচ্ছাসেবকদের যাচাই শেষে পরিচয়পত্র দেওয়া হবে এবং মণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জরুরি জেনারেটরের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্গাপূজার সরকারি ছুটি তিন দিন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসী টানা পাঁচ দিনের ছুটি পাবেন। একই সঙ্গে পূজামণ্ডপের সরকারি অনুদান চার কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান এবং তা আরও জোরদার করা হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মিরপুরের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি পাওয়া গেছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন না করার আহ্বান জানান তিনি।