বুধবার ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড কর্মসূচির পাইলট পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সারাদেশ
এ বছর ৪৩ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড: কৃষিমন্ত্রী
মন্ত্রী জানান, প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষক কৃষক কার্ডের আওতায় আসছেন। এর মধ্যে আগামী ১ অক্টোবর ১ লাখ ৪৭ জন কৃষককে কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষকও printed কৃষক কার্ড পাবেন।
তিনি বলেন, আগামীকালের অনুষ্ঠানে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। চলতি বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪৩ লাখ কৃষকের কাছে কার্ড ও উপকরণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের সব কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
কৃষি উপকরণ কেনায় সহায়তা এবং সরকারি সুবিধা সহজে কৃষকের কাছে পৌঁছে দেওয়াই কৃষক কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান মন্ত্রী।