বিএনপির এক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। একই সঙ্গে বিএনপি থেকেও পদত্যাগ করবেন তিনি। বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয়
সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর তার পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। ওই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। এরপর তার দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
আরও পড়ুন
দলীয় সূত্র বলছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দলের অভ্যন্তরীণ আলোচনার পরই তার পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ফেরদৌসী আহমেদ মিষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।