সারাদেশ

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস গন্দ্রপা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত সিএনজি অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশায় থাকা ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার কারণে সড়কটিতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর