সারাদেশ

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতিমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করে। তরুণদের উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাডুডু, কাবাডি, দাঁড়িয়াবান্ধা ও নৌকাবাইচসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।

আরও পড়ুন

নজরুল বর্ষ উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে মাগুরার পুলিশ সুপার খেলোয়াড়দের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলিসহ জেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ভাষা শহীদদের স্মরণে মাগুরার নোমানী ময়দানে নবনির্মাণাধীন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

একই বিভাগের আরও খবর