শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী বারুনী এলাকায় করতোয়া নদীর ২৩০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ষড়যন্ত্র হলেও বিএনপি কারও সঙ্গে আপস করেনি: পানি সম্পদ প্রতিমন্ত্রী
বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৯০ সালের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও বিএনপি ভূমিকা রেখেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সঙ্গে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে। বিএনপি দেশের স্বার্থ, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকলেও দেশের স্বার্থে সব ধর্ম ও বর্ণের মানুষকে নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদীর এলাকা পরিদর্শন করে প্রকল্পের নামফলক উদ্বোধন করেন এবং আলোচনা সভায় অংশ নেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পুলিশ, জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।