বিডিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জাতীয়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করা তৌফিক ইমরোজ খালিদী ডেইলি স্টার ও বিবিসিতে সাংবাদিকতা করেছেন। ২০০৬ সালে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেন এবং এরপর থেকে প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
আরও পড়ুন
তাঁর মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জানাজা ও দাফনের স্থান-সময় নির্ধারিত হলে পরিবারের পক্ষ থেকে তা জানানো হবে।