শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন সবার জন্য সমান হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অপরিহার্য। জনগণের সেবায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সরকারের পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতির ধারাবাহিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারকে অগ্রাধিকার দিয়ে সরকার প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগোচ্ছে।
আরও পড়ুন
‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’ ও ‘হেলথ কার্ড’-এর মাধ্যমে সরকারি সহায়তা ও সেবা সহজলভ্য করার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’-এর মাধ্যমে সমন্বিত সরকারি সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরির পাশাপাশি শক্তিশালী গ্রামীণ অর্থনীতির ওপরও গুরুত্ব দেন তিনি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সমর্থন ও অর্থায়ন প্রয়োজন। শুধু প্রত্যাবাসন নয়, সংকটের মূল কারণগুলোরও সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সিজিএস আয়োজিত এবারের সংলাপে ১০০টির বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এতে প্রায় ২০০ জন বক্তার অংশ নেওয়ার কথা রয়েছে। সংলাপের প্রতিপাদ্য—‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’।