ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, চলতি বছরের আট মাসের লেনদেন গত বছরের পুরো বছরের মোট লেনদেনের প্রায় ৯৪ শতাংশ। ২০২৫ সালে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিল ৩ হাজার ৯২০ কোটি ৪২ লাখ টাকা।
আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বাজারকে ফ্রন্টিয়ার থেকে এমার্জিং মার্কেটে উন্নীত করার প্রস্তুতি, আন্তর্জাতিক সূচক নির্ধারণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করা এবং টি+১ সেটেলমেন্ট চালুর উদ্যোগ বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (এনআইটিএ) ব্যবস্থার জটিলতা সহজ হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য অর্থ লেনদেন ও প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজ হয়েছে।
আরও পড়ুন
ডিএসইর তথ্য অনুযায়ী, মে মাসে বিদেশি লেনদেন সর্বোচ্চ ৮৩১ কোটি ৭০ লাখ টাকা হয়। ফেব্রুয়ারিতে ৬৬৩ কোটি ২৮ লাখ, জুনে ৫৪০ কোটি ১৭ লাখ, জুলাইয়ে ৫২৩ কোটি ১৫ লাখ এবং আগস্টে ৩১৮ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয়েছে।
নুজহাত আনোয়ারের মতে, পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদার ব্যবস্থাপনার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সম্মিলিত প্রভাবেই তাদের অংশগ্রহণ বাড়ছে।