জাতীয়

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

এ সময় দেশে হাম ও ডেঙ্গুর পরিস্থিতি এবং এসব রোগ মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, চলতি বছর দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে।

আরও পড়ুন

বৈঠকে যুক্তরাজ্যের সংসদ সদস্য মনিকা হার্ডিং, অ্যালান গাম্মেল ও আরটি ডেভিড মুন্ডেলসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর