জাতীয়

বাংলাদেশ থেকে প্রথম ধাপে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার কর্মী পাঠানোর ক্ষেত্রে সংখ্যার পাশাপাশি দক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে। মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে কর্মীদের প্রস্তুত করা হবে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, প্রথম ধাপের ১০ হাজার কর্মীকে বিনামূল্যে পাঠানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে বোয়েসেল ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী কর্মী পাঠানো হবে।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার নিয়োগদাতারা বাংলাদেশে এসে প্রয়োজন অনুযায়ী কর্মী নির্বাচন করবেন। তবে কর্মীদের মেডিকেল পরীক্ষা ও কয়েকটি বিষয়ে অনুমোদন এখনো বাকি থাকায় প্রক্রিয়াটি পুরোপুরি শুরু হয়নি।

আরও পড়ুন

আগেরবার সিন্ডিকেট, অতিরিক্ত ব্যয় ও হয়রানির অভিযোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার এসব বিষয় বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে কর্মী পাঠানো হবে।

বিজ্ঞাপন

এদিকে দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থান বাড়াতে চলতি বছরেই ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’ চালুর পরিকল্পনার কথা জানান মন্ত্রী। অনলাইন ও সরাসরি চাকরিপ্রার্থী এবং প্রতিষ্ঠানের চাহিদার তথ্য নিয়ে ডাটাবেস তৈরির পাশাপাশি জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করা হবে। চলতি মাসেই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর