রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদলের বৈঠকে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
জাতীয়
উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প
বৈঠকে বন্যা নিয়ন্ত্রণ, দুর্যোগঝুঁকি হ্রাস, উপকূলীয় অবকাঠামো উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। লবণাক্ততা মোকাবিলায় পানি শোধন, নিরাপদ পানির ব্যবস্থা এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
মন্ত্রী বলেন, জনগণের জন্য নিরাপদ ও উন্নত জীবন নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী। উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।