জাতীয়

দুর্গাপূজার নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না: মৎস্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার ঢাকা জেলা ও মহানগরের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পূজার আগে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও মহড়া জোরদার এবং ভোররাতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

প্রতিটি মন্দির ও পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তাঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও বিসর্জন কার্যক্রমেও সমন্বিত ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্য। এ সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

সভায় ঢাকা জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা খানম, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বিভিন্ন সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর